রংপুর ও ঠাকুরগাঁওয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রংপুরের বদরগঞ্জে অভিযান চালিয়ে ২৯৮ পিস ইয়াবা ও ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ খাদেমুল ইসলাম ওরফে রিপনকে (৪৯) গ্রেফতার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ও ২ বোতল পিকেড্রিলসহ মোঃ বেল্লাল হোসেন (২৮) ও তাঁর স্ত্রী মোছাঃ নাজমিন নেহার নিশিকে (২৬) গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের ও উদ্ধারকৃত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।