বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৪৬৩ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:০০ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশের যৌথ দল। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের নূরুন্নবীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার স্বজনরা অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক-এর নির্দেশে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) জহুরুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর শিবলী কায়েসসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক ব্যক্তিকে নিরাপদে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, আটক আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার (ক্যাসিনো) অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

One response to “গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার”

  1. Badhon Sarker says:

    এইগুলো কে ধরে কোন লাভ নাই তো ভাই কারন পুলিশ কে কিছু টাকা দিয়ে আর কিছু হবে না। 2/3 দিন পরে দেখা যাবে ওই ছেলে জেল থেকে ঠিক বের হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর