সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

গাইবান্ধার সাঘাটায় বসতঘরে আগুন লেগে খোরশেদ আলী মণ্ডল (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। এ ছাড়া আরও তিনটি গবাদিপশু দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার ভোররাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের চর হলদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত খোরশেদ আলী মণ্ডল ওই গ্রামের শাহ আলমের বাবা।

শাহ আলম বলেন, শুক্রবার ভোররাতে খড়ের গাদার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পাশের বসতঘরে লাগে। আগুন নেভানোর আগেই বাবার মৃত্যু হয়। এ সময় কয়েকটি গবাদিপশুর পাশাপাশি ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।

সাঘাটা ফায়ার স্টেশনের ম্যানেজার মো. তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে কেউ আমাদের কোনো তথ্য জানাননি। হয়তো নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির বিবরণসহ আবেদন করলে বিষয়টি যাচাই করে সরকারি সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর