গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক মামলায় ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোঃ রবিউল ইসলাম (২২) নামে এক পলাতক আসামিকে ফেনী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, গাইবান্ধা ও এসআরবি-৭, ফেনী ক্যাম্পের যৌথ আভিযানিক দল ফেনী সদর থানার সহদেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে। আদালত তাকে ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।