রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

গাইবান্ধাযর ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দু্ইদিন পর প্রকৌশলী নাজমুল হুদা নিয়নের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপের খেয়াঘাট ও ব্রিজবাজার এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন নিয়ন। ছুটির আমেজে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নদীতে গোসলে নামাই তার জন্য কাল হলো। এই মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাজমুল হুদা নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার ছুটিতে বাড়িতে আসেন নিয়ন। গত বুধবার তিনি বড়ো ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। পরদিন বৃহস্পতিবার দুপুরে সেখান থেকেই শ্যালক স্বজল, ভাতিজা ও দুই কন্যা সন্তানসহ মোট ৪জন কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। স্বজনদের ভাষ্যমতে, তখন বেলা সাড়ে ১২টার মতো।

গোসলের একপর্যায়ে তিনজন নদী থেকে তীরে উঠে এলেও নিয়ন আর ফিরে আসেননি। তীরে উঠে তাকে না দেখে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি।

খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ ব্যক্তিকে না পেয়ে পরে রংপুর থেকে ডুবুরি দল পাঠানোর অনুরোধ জানানো হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দিলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সারাদিনও অভিযান চালিয়ে তার কোনো খোঁজ মেলেনি। শনিবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে বিকেল ৩টার দিকে ডুবুরিরা নদী থেকে নিয়নের নিথর দেহ উদ্ধার করেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার নাজমুল হুদা নিয়ন নামে যুবক নদীতে নিখোঁজ হন। ঘটনার ৩ দিন পর শনিবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর