সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১১৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি এবং প্রি-প্রেইড মিটার বাতিল, গ্রাহক হয়রানী বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধসহ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো-১ ডিভিশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনাউর রহমান অনুমিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির অর্থ সম্পাদক আহমাদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সহ-সম্পাদক আব্দুল হালিম, জেলা সেচ পাম্প মালিক সমিতির সদস্য আবুল কালাম, মাহাবুর রহমান, সাইফুল ইসলাম, ঋষি কেষ, ফুলমিয়া, হাসানুর রহমান, আজাদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিপনের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বা কোম্পানী কাজ করছে, তারা মূলত এদেশের মানুষের রক্ত শোষণ করছে। জনগণের পকেট কাটা প্রি-পেইড মিটার এখন জনগণের গলারকাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি গ্রাহককে এই মিটারের জন্য প্রতিমাসে অতিরিক্ত ২৫০ টাকা বেশি করে বিল গুণতে হচ্ছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া মিলে প্রতি বৎসরে এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে নেয়া হচ্ছে। এই টাকা রাষ্ট্রের কোনো কাজে না এসে বরং চুরি হচ্ছে। এইভাবে লুট হতে দেয়া যায় না, এই ব্যবস্থাকে প্রতিহত করতে হবে। তাই জরুরী ভিত্তিতে প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুন:স্থাপন, ভুতুরে বিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

One response to “গাইবান্ধায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ”

  1. Mehedi Hasan says:

    প্রি পেইড মিটার বাতিল চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর