সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

নারীর গোসলের ছবি ছড়িয়ে ১৫ লাখ টাকা দাবি, ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১১৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

গাইবান্ধায় এক নারীর গোসলের ছবি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার অপরাধ মামলার প্রধান আসামি মোঃ জাহাঙ্গীর হাসানকে (৩৬) ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

অভিযোগ, ছবি প্রকাশের ভয় দেখিয়ে চাওয়া হয়েছিল ১৫ লাখ টাকা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হাসান এক নারীর গোসলের ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। পরে ছবি মুছে ফেলার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানান এবং আরও ছবি প্রকাশের হুমকি দেন। একপর্যায়ে গত ৩ জুলাই ফোন করে ১৫ লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মোঃ সাইফুল আলম গত ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

পরে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প ও এসআরবি-১, সিপিএসসি, উত্তরা, ঢাকার যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মোঃ মোখলেচুর রহমানের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর