সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

অনলাইন ডেস্ক / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গাজীপুরের কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বারেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুল হোসেন নাজিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারেন্ডা এলাকার মুনসুর আলীর বাড়ির ভাড়াটিয়া নাজমুল হোসেন পাশের বাড়ির ভাড়াটিয়ার ৮ বছরের শিশু মেয়েকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তার মা ও স্থানীয়দের জানালে নাজমুল হোসেন ওরফে নাজিমকে ঘরে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত নাজমুল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত নাজমুল হোসেন নাজিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন দৌলতপুর গ্রামের মতিয়ার মিয়ার ছেলে।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, বুধবার বিকাল ৩টার দিকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর