সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক / ১৮২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ায় একটি তেলের ট্যাংকারে নৌ-মাইনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জুলাই) ইরানের গণমাধ্যম এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ‘ডেফাপ্রেস’ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, কৌশলগত এই জলপথে ইরানের নির্ধারিত রুট থেকে ট্যাংকারটি সরে যাওয়ার কারণেই মাইনের সঙ্গে এর সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর, জাহাজের পরিচয় বা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে, গত ২৬ জুন ইরান কড়া ভাষায় সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালি দিয়ে কেবল তেহরানের নির্ধারিত রুটেই জাহাজ চলাচলের ‘অনুমতি দেওয়া হবে’।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন যেমন ইরানের ওপর হামলা চালিয়েছে, তেমনি এর জবাবে ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ‘বাতিল’ বলে ঘোষণা করেন। মূলত হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারের ওপর হামলা এবং এই কৌশলগত জলপথে জাহাজ চলাচলের নিয়ম নিয়ে নতুন করে মতবিরোধ তৈরি হওয়ার পরই ট্রাম্পের ওই ঘোষণা আসে।

হরমুজ প্রণালি নিয়ে দেশ দুটির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। ওয়াশিংটন এই প্রণালি দিয়ে অবাধে ও বাধাহীনভাবে জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে তেহরান জোর দিয়ে বলছে, ওই অঞ্চলে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই ইরানের উপকূলের কাছাকাছি একটি চ্যানেল দিয়ে যেতে হবে এবং তা পুরোপুরি ইরানের নিজস্ব নেভিগেশন নিয়মের অধীনেই পরিচালিত হতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর