বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার

অনলাইন ডেস্ক / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের জেরে মধ্য দিল্লির যন্তর মন্তর ও তার আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই জারি হওয়া এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকা পর্যন্ত। শুরুতে বিকেল ৪টা পর্যন্ত এই নির্দেশ থাকলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

ইন্টারনেট না থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষ ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন লেনদেন বা ইউপিআই কাজ না করায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা মারাত্মক বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে শুধু নগদ টাকায় কেনাবেচা করছেন। এছাড়া, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও মারাত্মক বিঘ্ন ঘটছে।

গুজব ও সহিংসতা ঠেকাতে সরকার প্রায়ই নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়ে থাকে। তবে, এবারের নির্দেশিকাটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। কোনো আগাম ঘোষণা ছাড়া এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ডিজিটাল অধিকার রক্ষা সংগঠনগুলো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর