সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার / ৬৫ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

“মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে সারাদেশে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আসছে। মা ইলিশ সংরক্ষণ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, ফুলছড়ি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মর্তুজা, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা। এছাড়া টাস্কফোর্স কমিটির বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

​সভায় জানানো হয়, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ সুরক্ষা অভিযান পরিচালিত হবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এই ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে গাইবান্ধা জেলার সকল নদ-নদীতেও ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

​আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য ভিজিএফ চাল বিতরণ এবং জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর