সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গ্রাম আদালতের সাফল্যে স্বস্তিতে গাইবান্ধার ভরতখালী ইউনিয়নবাসী

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শহরের আদালত পাড়ার দীর্ঘসূত্রিতা আর বাড়তি খরচের চিন্তা। এসব ছাপিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে এখন হাতের কাছেই মিলছে বিচার। ছোটখাটো কোন্দল, জমিজমা বা পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ভরসার প্রতীক হয়ে উঠেছে গ্রাম আদালত। এতে স্বস্তি মিলছে সাধারণ মানুষের।

আগে সামান্য বিবাদেও কোর্ট-কাছারির পেছনে ঘুরতে হতো মাসের পর মাস। খরচ হতো টাকা। এখন ইউনিয়নের গ্রাম আদালতে নামমাত্র ফি দিয়ে দ্রুত মিলছে সমাধান। উভয় পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে রায় দেওয়ায় কমেছে দ্বন্দ্ব, বাড়ছে সামাজিক সম্প্রীতি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল সরকার বলেন, “আমরা মেম্বাররা চেষ্টা করি গ্রামের ছোটখাটো ঝগড়া-বিবাদগুলো স্থানীয়ভাবে বসে মিটিয়ে ফেলতে। এতে সাধারণ মানুষকে আর থানায় বা কোর্টে দৌড়াতে হয় না। দুই পক্ষই এখানে ন্যায়বিচার পায়।”

ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, “গ্রাম আদালত চালুর পর থেকে আমাদের ওপর সাধারণ মানুষের আস্থা অনেক বেড়েছে। আমরা চেষ্টা করি উভয় পক্ষের কথা শুনে নিরপেক্ষ রায় দিতে। এখানে কোনো দীর্ঘসূত্রিতা নেই, কোনো হয়রানিও নেই।”

স্থানীয়দের মতে, গ্রাম আদালত তাদের অর্থ ও সময় দুটোই বাঁচিয়েছে। ছোটখাটো বিরোধ আর বড় সংঘাতে রূপ নেয় না। ভরতখালী ইউনিয়নের এই সাফল্য গ্রামীণ জনপদে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর