গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ সময় জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মারুফ খন্দকার (৪৫), ইউসুফ মন্ডল (৩৮), মো. রাশিদুল ইসলাম (৪২), মো. লাভলু মন্ডল (৫০), সবারুল কাজী (৪৫), নিরঞ্জন (২৬), মো. রঞ্জু চৌধুরী (৪০) ও মো. মোজাহার আলী (৫২)।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, জুয়াবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবির পক্ষ থেকে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।