সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় কুমারী পুজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধায় শহরের শচীন চাকী সড়কের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে সোমবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের তালে আনন্দে মেতে ওঠে সকলে।
আরাধনা করা হয় দেবী দুর্গার। হয় সন্ধি পূজা। এ উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম চত্বরে ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে। অন্যান্য ধর্মালম্বী মানুষও কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গনে ভীড় জমায়। বেলা সাড়ে ১০টায় কুমারী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
শহরের মাস্টারপাড়ার বাসিন্দা পীযুষ ভট্টাচার্য পলাশ ও অনামিকার মেয়ে শ্রীমতি প্রগতি ভট্টাচার্য (৬) কে নতুন বস্ত্রে দেবী সাজে সজ্জিত করে দেবী জ্ঞানে পুজা অর্ঘ্য নিবেদন করা হয় শ্রী রামকৃষ্ণ আশ্রমে। প্রগতি স্থানীয় মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
পূজা চলাকালে মুহুর্মুহু উলু ও শঙ্খধ্বনী বেজে উঠে। পুজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর