সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় বিজ্ঞান মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে দু’দিনব্যাপী বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু হয়েছে।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান। বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি জেলা শিক্ষা অফিসার খান মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিব প্রমুখ। মেলায় ১৬টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে।
মেলার দ্বিতীয় দিন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
বক্তারা বলেন, বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় কিছু সূত্র মুখস্থ করা না, বিজ্ঞান মানে হচ্ছে কৌতূহলী হওয়া এবং আমাদের চারপাশের জগতকে প্রশ্ন করে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা। আজকের এই মেলায় আমাদের খুদে বিজ্ঞানীরা তাদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে যেসব প্রজেক্ট এখানে নিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।
এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের কেবল বিজ্ঞানী বানাবে না, বরং তাদের বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণী ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের নির্দেশক শিক্ষকদের জানাই অভিনন্দন। সবার সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর