সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে গাঁজা সহ ১মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেড় কেজি অবৈধ গাঁজাসহ রাশেদ মোল্লা অকিল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পৌর শহরের গোলেজা সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদ মোল্লা অকিল বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার আজিজার মোল্লা ফনির ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ৬নং ওয়ার্ডে গোলেজা সুপার মার্কেট সংলগ্ন আজাদের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশেদ মোল্লা কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করে। তখন সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকলে বিষয়টি পুলিশের সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে কাঁধে থাকা কালো রঙের স্কুল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪৫ হাজার টাকা। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার এবং অবৈধ গাঁজা জব্দ করে থানায় আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর