সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিম হাজড়াপাড়া গ্রামে বুধবার পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আকতার (৩) ও তার ফুফাতো বোন আফরিন আকতার (৩)। আফরিন টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কবির মন্ডলের মেয়ে। সে গত কয়েকদিন হলো পরিবারের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানায়, সকালে মিম ও আফরিন বাড়ির উঠোনে একসাথে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও তাদের না পেয়ে সন্দেহবশত পুকুরে অনুসন্ধান চালালে দুই শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে দেখা যায় তারা মারা গেছে।

এব্যাপারে গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জহুরুল হক পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর