গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় অবৈধভাবে সার সংরক্ষণের অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বোনারপাড়ার কাজী আজহার আলী হাই স্কুলের গেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হক ট্রেডার্স-কে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। অভিযানের সময় অবৈধভাবে সার সংরক্ষণের বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় পুলিশের সদস্য, উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের জন্য নির্ধারিত সার সঠিকভাবে বিতরণ ও বাজারে সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।