সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলায় চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট সার গোডাউনের পশ্চিম পাশে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রাকিব হাসান (৩০), মেহেদী শেখ (২৫), সুলতান ইসলাম (২৬), সামিউল ইসলাম (২২), মারুফুর রহমান মারুফ (৩৩) ও আব্দুল হামিদ বাবু (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে অটোরিকশাচালক মোশারফ হোসেন অটোরিকশা নিয়ে তুলসীঘাট বাজারে যান। তিনি গোলাপ মিয়ার ডে-নাইট কনফেকশনারি দোকানের সামনে অটোরিকশাটি রেখে পাশের একটি চায়ের দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, সেখানে অটোরিকশাটি নেই।

পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান না পেয়ে তিনি গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর গাইবান্ধা সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তুলসীঘাট সার গোডাউন সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালানো হয়। এ সময় চুরি যাওয়া অটোরিকশাসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা অটোরিকশা চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর