সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

স্টাফ রিপোর্টার / ১০১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ন

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ” ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রন নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় আলোচনা সভায়

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান, জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। জনস্বার্থে-২০০৯ সালে এই আইনটি পাশ করা হয়েছে। আমাদের দেশ বিনির্মানের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি।

দুর্নীতিকে রুখতে সরকারী, আধা- সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তবে এখনও এই আইন সম্পর্কে সমাজের বেশিরভাগ মানুষের তেমন ধারনা নেই। বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের মাঝে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে সমাজের সকল পেশার মানুষ যাতে সচেতন হয় সেই বিষয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর