সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

রাতারাতি সবধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। এই দাবিতে পার্টির জেলা শাখা শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ‎ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা-গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, যেখানে বিশ্ববাজারে তেলের দাম কম সেখানে বাংলাদেশে হঠাৎ করে রাতের বেলা কিভাবে দাম বাড়িয়ে দেয়া হলো? এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী দেশে ফেরার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান, অন্যথায় চরম আন্দোলনের হুশিয়ারি দেন। এ সময় বক্তারা অবিলম্বে সার, গ্যাস সংকট নিরসনের দাবি জানান।
‎
সমাবেশে পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর