সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী সার ডিলারের চূড়ান্ত তালিকায় : বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার / ৮৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী সাখাওয়াৎ হোসেনের নাম সার ও কীটনাশক ডিলারের চূড়ান্ত তালিকায় রয়েছে। তিনি পদুমশহর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তার ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য শাহিনুর ইসলাম।
‎

সংবাদ সম্মেলনে শাহিনুর ইসলাম জানান, সারাদেশে সরকারের কৃষি মন্ত্রণালয়ের সার ও কীটনাশক ডিলার নিয়োগ শেষ পর্যায়ে রয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে চূড়ান্ত তালিকায় সাখাওয়াৎ হোসেনের নাম রয়েছে। তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সক্রিয় কর্মী। এই সাখাওয়াৎ হোসেন ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ এবং ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। এছাড়াও সাখাওয়াৎ হোসেন ২০২৪ সালের ৭ জানুয়ারির অবৈধ নির্বাচনে গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা মার্কার পক্ষে কাজ করেছেন। অথচ আওয়ামীলীগ সরকার আমলে আন্দোলনের সক্রিয় নেতা ও ১২টি মামলায় কারা নির্যাতিত শাহিনুর ইসলাম তালিকা থেকে বাদ পড়েছেন।
‎

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শাহিনুর ইসলাম সার ডিলারের তালিকা থেকে ফ্যাসিস্টের দোসর সাখাওয়াৎ হোসেনের নাম বাতিলের জন্য গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের প্রতি দাবি জানিয়েছেন।
‎

সংবাদ সম্মেলনে জেলা ওলামা দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোসলেম উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর