সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৫৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ইস্কাফ (ESkuf) সিরাপ ও রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গত ২৪ ঘণ্টায় গাইবান্ধা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রকিবুজ্জামান রকি (২৮) ও মো. রাশেদ মিয়া প্রিন্স (৪৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রকিবুজ্জামান রকি গাইবান্ধা সদর উপজেলার একোয়ার স্টেট পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে এবং রাশেদ মিয়া প্রিন্স পূর্ব কোমরনই মিয়াপাড়ার মৃত গোলজার রহমানের ছেলে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ৫ লিটার। পুলিশ এর আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে।

এ ছাড়া তাদের কাছ থেকে লাল ও কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির চেসিস নম্বর *PSUA110Y4MTB69126 এবং ইঞ্জিন নম্বর DHXCNM43267। এর আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৫১ এবং তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর