সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাশাদুজ্জামান সরকার ওরফে টিটন (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত মাশাদুজ্জামান সরকার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ পুলিশের এএসআই হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের পিআইও শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে মাশাদুজ্জামান নিজ বাড়ির উত্তর দুয়ারী শয়নকক্ষে আইপিএস ঠিক করার জন্য কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে স্ত্রীসহ আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর