গাইবান্ধা প্রফেসর কলোনী রিক্সা শ্রমিক অসহায় বেলাল হোসেন গত দুদিন আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে আহত হয়। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অপারেশন করতে প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন।
তার চিকিৎসার জন্য মঙ্গলবার সন্ধ্যায় (১৫/০৯/২০২৬) গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থা আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। চেক গ্রহণ করেন আহত বেলাল এর ছেলের স্ত্রী ।
সংগঠন কার্যালয়ে চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল হাদি সরকার, সদস্য সচিব মো. শফিউল ইসলাম, কোষাধক্ষ্য খন্দকার তৌফিকুল ইসলামসহ সংস্থার সদস্যবৃন্দ।