সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সারা দেশব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয়ভাবে তিনি এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
​প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আয়োজন করা হয়। সরাসরি কেন্দ্রীয় ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান এবং পুলিশ সুপার মো. জসীমউদ্দিন, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস, রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটসের সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরা এতে অংশ নেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। এ জন্য কেবল প্রশাসনিক তৎপরতা নয়, প্রয়োজন সর্বস্তরের নাগরিক সচেতনতা।
বক্তারা নিজ নিজ বসতবাড়ি, আঙিনা, ছাদবাগান ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার লার্ভা নির্মূলে প্রতি শনিবার নিয়মিত নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
​ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে গাইবান্ধাজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর