বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১২ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া অভিযোগের সূত্রে এ তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল অ্যাকাউন্টে কয়েকজন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা ঢোকার অভিযোগ রয়েছে। এছাড়াও স্কুল ফিডিং কার্যক্রম, বিদ্যালয়ে কোচিং এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে কারণ ও ব্যাখ্যাসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খাইরুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ পরিমল চন্দ্র বর্মণ ও মোঃ মোশারফ হোসেন।

চিঠিতে গঠিত কমিটিকে ০৩ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের পরই অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর