বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার / ৫২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

গাইবান্ধার ফুলছড়িতে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় অবৈধভাবে মজুত করে রাখায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ২১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় এমদাদুল হক এন্তাজ নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
‎‎
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুত করে রাখা ৫০ কেজি ওজনের ১৪ বস্তা টিএসপি এবং ৭ বস্তা পটাশ সার পাওয়া যায়। পরে কৃষি উপকরণ অবৈধভাবে মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এব্যাপারে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্য দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর