বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার সাঘাটায় অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রায় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাছের কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুল্লির ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

অভিযানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলম, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম বলেন, ‘পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চুল্লি স্থাপন করে পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর