বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাঘাটায় সনদ জালিয়াতি করে এমপিওভুক্তি : প্রতিষ্ঠানকে মামলা দায়েরের নির্দেশ

স্টাফ রিপোর্টার / ১৬৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন

গাইবান্ধার সাাঘাটা উপজেলার কামালেরপাড়া মহাবিদ্যালয়ের ‍ উদ্ভিদবিদ্যা বিভাগে একজন শিক্ষককে নিবন্ধন সনদ জালিয়াতি করে কলেজ কর্তপক্ষের মাধ্যমে এমপিওভুক্তির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অফিস সুত্রে জানা যায় উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম (ইনডেক্স নং N56892196 ) পিতা মো: আব্দুর রউফ সরকার নিবন্ধন সনদ জালিয়াতি করে ২০২৩ সালে এমপিওভুক্ত হয়ে বহাল তবিয়তে চাকুরি করছেন।

কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় তার শিক্ষক নিবন্ধন পরীক্ষার রোল নম্বর ২২১৯০৭২৮ এবং রেজিস্ট্রেশন নম্বর ৭০০৮০৫৫/২০০৭। তিনি ৩য় শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০০৭-এর ফলাফলের দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষিত ফলাফল যাচাই করে দেখা যায়, ওই রোল নম্বরটি ২০০৭ সালের ৩য় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ফলাফলের তালিকায় নেই।

নথিতে আরও বলা হয়েছে, যাচাই-বাছাইয়ের পর উপস্থাপিত কাগজপত্রে জালিয়াতির আশ্রয় নেওয়ার বিষয়টি প্রতীয়মান হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) ড. এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেয়া হয়।

এছাড়া শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র জালিয়াতির বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করার কথাও নথিতে উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের নির্দেশ থাকলেও কলেজ কর্তপক্ষ এখন পর্যন্ত আ্ইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন নাই বলে জানা যায়।

এ বিষয়ে অত্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আমিনুল ইসলামকে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অধ্যক্ষ মোঃমাজেদুল ইসলাম মন্ডলের কাছে মুঠোফৈানে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দেন নাই।

জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান জানান এ বিষয়গুলো মাউশি রংপুর অঞ্চল দেখেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, রংপুরের পরিচালক প্রফেসর মোঃ গোলাম মাজেদ বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর