গাইবান্ধার সাঘাটা থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জোবায়ের হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সাঘাটা থানা পুলিশের অভিযানে উপজেলার সাকোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোবায়ের হাসান সাঘাটা উপজেলার সাকোয়া গ্রামের মো. মীর হোসেন মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে জোবায়ের হাসানের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় সাঘাটা থানায় মামলা নং-২৪, তারিখ ২৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।