বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মোছাঃ উম্মে সালমা (শিরিন) (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দ মৌজার পশ্চিম চারমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই)মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় থাকা উম্মে সালমা (শিরিন)কে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উম্মে সালমা (শিরিন) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের মেয়ে এবং মো. শাহ্ ইয়াজদান জিসানের স্ত্রী।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর