বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন

গাইবান্ধার পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত থেকে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারীর সদর উপজেলার সরদার পাড়ায়। তিনি ওই এলাকার মন্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোতে গার্ডে যোগদান করেন হাবিবুর রহমান। সেখানে আরও কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকের ওয়াশ রুমের দরজা দীর্ঘ সময় বন্ধ পান অন্য সদস্যরা। পরে সন্দেহ হলে হাবিবুরকে কয়েকবার ডাকা হয়। এতে সাড়া না মেলায় কয়েকজন মিলে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। হাবিবুর গলায় গামছা পেঁচিয়ে ভবনের রডের সঙ্গে ঝুলছিলেন। পরে মরদেহ উদ্ধারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে সুরতহাল করে পুলিশ।

অন্য পুলিশ সদস্যের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল বলেন, দুপুরে মোবাইল ফোনে হাবিবুর তাঁর স্ত্রীর সঙ্গে ভিডিও কলে ঝগড়া করছিলেন। ঝগড়ার একপর্যায়ে তিনি ওয়াশ রুমে প্রবেশ করেন এবং স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থেকে আত্মহত্যা করেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ওয়াশ রুমে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেন নায়েক হাবিবুর রহমান। পরে মরদেহ উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘পারিবারিক কলহ থেকে এই আত্মহত্যা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর