বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় সীমানা নিয়ে বিরোধে হত্যা, একই পরিবারের চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে আদা চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদুল্লাপুর উপজেলার দশলিয়া বেহারাপাড়া (রায়পাড়া) গ্রামের নিপেন দাস ওরফে খইলশা (৬১), তাঁর স্ত্রী শংকরী রানী (৫১) এবং তাঁদের দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস (২৮) ও সত্য সেন ওরফে সত্য দাস (২১)।

শনিবার র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তাঁর বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুলাই নিপেন চন্দ্র দাস বিরোধপূর্ণ জায়গায় টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পর দিন ৪ জুলাই দুপুরে বাড়ির সামনে ছাগল চরানোর সময় আদা চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে নিপেন চন্দ্র দাস ও তাঁর দুই ছেলে। এ সময় আদা চন্দ্রের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যান তাঁরা। পরে গুরুতর আহত অবস্থায় আদা চন্দ্র দাসকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন। এর পরে আসামিরা আত্মগোপনে চলে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র‍্যাব-১২-এর সিপিএসসি, বগুড়া যৌথভাবে গতকাল মধ্যরাতে বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাসা থেকে মামলার প্রধান আসামি নিপেন দাস, তাঁর দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস ও সত্য সেন ওরফে সত্য দাস এবং স্ত্রী শংকরী রানীকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন। শনিবার সন্ধ্যার আগে আসামিদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর