সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৪২ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক বিক্রির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বাবা পালিয়ে যান।

‎শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

গত মঙ্গলবার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন,উপজেলার মধ্য ধানঘড়া এলাকার চাঁন মিয়ার ছেলে মিষ্টি মিয়া (৩২) ও মিথুন মিয়া (২৬)।

‎ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করে চাঁন মিয়ার বাড়িতে তার দুই ছেলে মাদক বিক্রির পরিকল্পনা করছিলেন । এ সময় পুলিশ তাদের দুজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান।

পরে আটক মিষ্টি মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস এবং মিথুন মিয়ার পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেপ্তার দুই ভাই মিষ্টি, মিথুন এবং বাবা পলাতক চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটি নং-৪৪, তারিখ ১৯ আগস্ট ২০২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর