বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগের জন্য আগামী ২১ আগস্ট অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪টি এবং নিরাপত্তা প্রহরী পদে ২টি—মোট ৬৬টি পদে জনবল নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২১ আগস্ট ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার্থীদের এ বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে আগামীকালের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের পরীক্ষা আপাতত স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবর্তিত পরীক্ষার তারিখ ও সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর