বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধার ফুলছড়িতে ট্রাক উল্টে সাদুল্লাপুরের যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ ট্রাকচালক মিস্টার মিয়ার ভাতিজা। তাঁদের বাড়ি সাদুল্যাপুর উপজেলার সাহারবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চাল নিয়ে যাওয়ার সময় আনন্দবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক মিস্টার মিয়া ও তাঁর সহকারী মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন। পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলেই তাঁদের কাছে হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর