সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:২১ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬ টা দোকান মালিকের কাছ থেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকানে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় চার দোকান মালিককে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাইবান্ধা জেলা খাদ্য নিরাপদ কর্মকতা এএফ এম আসাদুল ইসলাম এ সময় উপস্থিত গাইবান্ধা জেলা ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র, গোবিন্দগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর