বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেছেন, যে দেশের মাটিতে কবি নজরুল ইসলাম শুয়ে আছেন, যেদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সেইদেশে মাদক প্রশ্রয় পেতে পারে না। তিনি বলেন, মাদক সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থী, তরুণ ও আগামী প্রজন্মকে দূরে রাখতে সকলকে সচেতন হতে হবে। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সকলের সহায়তা করা উচিত।

বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা, আয়োজিত মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহা. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, গাইবান্ধায় অনেক আলোকিত মানুষের বসবাস। র‌্যাবের ডিজি মহোদয়ের বাড়িও গাইবান্ধায়। এই আলোকিত জায়গায় মাদকের আখড়া থাকতে পারে না, মাদক প্রশ্রয় পেতে পারে না। এই গাইবান্ধা থেকেই মাদক নির্মূলের অভিযান শুরু হবে। তিনি গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসসহ জেলার সব শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অপরাধমুক্ত রাখতে শিক্ষার্থী ও তরুণদের সংস্কৃতিমনস্ক ও ক্রীড়ার প্রতি মনোনিবেশ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর