গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া-ঢোলভাঙ্গা এলাকায় অবৈধভাবে পরিচালিত ‘আলতা ব্রিকস’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান এনডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমেন পাল।
অভিযানে ইটভাটাটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম, রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মো. সজিব আহমেদসহ জেলা পুলিশের সদস্য, আনসার-ভিডিপি ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে