বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

ড্রেন দখল করে টয়লেট-ভবন, বাস টার্মিনাল সড়কের নির্মাণকাজে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার / ৭৯ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

গাইবান্ধা বাস টার্মিনাল সড়কের পাশে পৌরসভার উদ্যোগে ড্রেনসহ রাস্তা নির্মাণকাজ চললেও দখল ও স্থাপনার কারণে তা ব্যাহত হচ্ছে। সড়কের নির্ধারিত জায়গায় বাড়িঘর ও টয়লেট থাকায় একদিকে যেমন নির্মাণকাজে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিক ও স্থানীয়রা।

নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি মামুন ড্রেন নির্মাণের নির্ধারিত জায়গা দখল করে টয়লেট ও ভবন নির্মাণ করেছেন। ফলে পৌরসভার সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ড্রেন ও রাস্তার কাজ শেষ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দখলকৃত স্থানের টয়লেট থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের আরও অভিযোগ, নির্মাণকাজ বন্ধ বা বিলম্বিত করার উদ্দেশ্যে মামুন ওই প্রকল্পের বিষয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নে আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সরকারি বা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ব্যক্তি বা মহলের দখলদারিত্ব কিংবা প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণ করা প্রয়োজন। একই সঙ্গে নির্মাণকাজের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

এ বিষয়ে গাইবান্ধা পৌরসভার প্রশাসকের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর