বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

পলাশবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা-পুত্র আহত

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহারপুর ইউনিয়নের তালুকরাবান্দা এলাকায় ৭৪ শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউসুফ সরকার ও তার পিতা মাহবুবুর রহমান দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর রশিদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তালুকরাবান্দা এলাকায় ৭৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রবিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইউসুফ সরকার ও তার পিতা মাহবুবুর রহমান আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

আহত ইউসুফ সরকারের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রশিদ ও তার লোকজন হামলা চালালে তারা আহত হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত আব্দুর রশিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর