গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী পৃথক দুটি মামলায় অভিযান পরিচালনা করে সাঘাটা থানার মামলা নং-০৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এজাহারনামীয় আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—সাঘাটা থানার ওসমানের পাড়ার মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা মোঃ আফতাব হোসেন এবং নশিরার পাড়ার মোঃ নয়ন মিয়া (২৭), পিতা মোঃ হাফিজুর রহমান। এছাড়া একই দিনে সাঘাটা থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৫২-এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—সতীতলার মোঃ কামাল (৩৫), পিতা মৃত আব্দুল কুদ্দুস মিয়া; আগ গরগড়িয়ার মোঃ বাদল মিয়া (২৫), পিতা মোঃ তৌফিকুল ইসলাম এবং সতীতলার মোঃ সবুজ (২৪), পিতা মোঃ জাফর আলী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচজনই সাঘাটা থানার গাইবান্ধা জেলার বাসিন্দা। পৃথক মামলায় গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।