সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাদুল্লাপুরে নলেয়া নদীতে নিখোঁজের একদিন পর ইউনুস আলীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২৮৯ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর ইউনুস আলী (৪৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর মরাঘাটি এলাকায় নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউনুস আলী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে। তিনি প্রায় ১৫ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে শক দিয়ে মাছ ধরতে যান ইউনুস। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। নদী ও আশপাশের এলাকায় সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। শুক্রবার সকাল ৭টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নলেয়া নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান জানান, সাদুল্লাপুর ফায়ার সার্ভিসে নিজস্ব কোনো ডুবুরি দল নেই। পানিতে নিখোঁজের ঘটনায় রংপুর বিভাগ থেকে ডুবুরি দল আনতে হয়।
গাইবান্ধায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালিয়ে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর