সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

সাঘাটায় ৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৫৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উল্ল্যা বাজারের মজা পুকুর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শ্রী শুভ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা।

গ্রেপ্তারকৃত শ্রী শুভ সাঘাটা উপজেলার উল্ল্যা বাজার (শালবাগান) এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর