সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবাসায়ী গ্রেফতার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক গাইবান্ধার ঘাঘট নদীতে নিখোঁজের ৩দিন পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার গাইবান্ধায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে সাকোয়াত হোসেনের বিবৃতি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল স্কুল ছাত্রীর মরদেহ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গোবিন্দগঞ্জে নদী পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ

স্টাফ রিপোর্টার / ২৫৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাঙালি নদী সাঁতরে পার হওয়ার সময় মোয়াজ্জেম হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোয়াজ্জেম হোসেন চর বালুয়া গ্রামের নমু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের বাঙালি নদী সাঁতরে পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রংপুর থেকে আসা ডুবুরি দলের সহায়তায় সকাল থেকে সন্ধা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর