বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ২২০০ কেজি চোরাচালানের শাহ জিরা উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার / ১১৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলা শহরে অভিযান চালিয়ে অবৈধ জিরা মশলা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরা চালানে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আব্দুল মোত্তালিব সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পুলিশ সুপারের কার্যালয়ে সামনে থেকে জিরা মশলা বহনকারি একটি ট্রলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- শাহজালাল ইসলাম (২৫) ও নওশাদ হাসান (৩০)। তাদের দুইজনের বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার পশ্চিম বেড়াডাঙ্গা গণেষপুর গ্রামে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শহর থেকে একটি ট্রলিতে বস্তাভর্তি জিরা নিয়ে পলাশবাড়ী দিকে যাচ্ছিল। পথে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আসলে শাহজালাল ইসলামকে ট্রলিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বিশেষ অভিযান চালিয়ে চোরা চালানে জড়িত নওশাদ মিয়াকে পলাশবাড়ী চারমাথা থেকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাশবাড়ী উপজেলার গনেশপুর বাজারে  অবৈধ জিরা গোডাউন রয়েছে। সেখানে জিরাগুলো নিয়ে যাওয়া হবে। পরে রাতেই ওই গোডাউনে তল্লাশি করে অবৈধ জিরা প্যাকেজিং ৩০টি প্লাস্টিকের সাদা খালি বস্তা এবং ভারতীয় মার্কা খালি ১০ বস্তা জব্দ করা হয়।

আর ট্রলি থেকে ৮৮ টি বস্তা ( প্রতিটি বস্তা ২৫ কেজি) মোট ২ হাজার ২০০শ কেজি অবৈধ জিরা উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।

ডিবির ওসি জানান, এসব জিরা অবৈধ পথে নিয়ে আসে তারা । পরে সেগুলো গোডাউনে রেখে বস্তা পরিবর্তন করে বগুড়ায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর