বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ক্যাসিনো সম্রাট আরিফুল সহ দুই জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২৬৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

গাইবান্ধায় অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার দুপুরে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালের ভিটা এলাকা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির দুলালের ভিটা গ্রামে আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাদির আলম (৩১)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। যার মধ্য অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট ও খেলার বিভিন্ন অ্যাপস রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তারা অনলাইনভিত্তিক অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর