গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাঘাটা থানার মামলা নং-২০, সোমবার ২৭ জুলাই পরিচালিত অভিযানে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাঘাটা উপজেলার ভগবানপুর গ্রামের মো. হালিম মণ্ডলের ছেলে মো. হাবিকুল মণ্ডল (৪০) এবং ঘুড়িদহ গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. শাহ জামাল সরকার (২৬)।
সাঘাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে সোমবার (২৭ জুলাই) তাদের যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।