বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি গঠন সাবেক এমপি মনোয়ার হোসেন আর নেই গোবিন্দগঞ্জে নবাগত জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান এর পরিচিতি মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযানে ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা সাঘাটায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ফুলছড়িতে ২১ সার জব্দ : ব্যবসায়ীর জরিমানা গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে চুরি যাওয়া ১৮ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে পোস্ট, ফুলছড়ি থানায় অভিযোগ
নোটিশ :
প্রতিনিধি নিয়োগ চলছে

গাইবান্ধায় ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি ডিবি দল শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারসংলগ্ন কৃষি বিপণন অধিদপ্তরের পরিত্যক্ত শস্য গুদামের অফিসে অভিযান চালায়। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজনের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ১০ পিস ফুয়েল পেপার, ৬টি পাইপ ও ৬টি প্লাস্টিকের কর্ক জব্দ করা হয়।
অভিযানের সময় এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আটক ও পলাতকসহ মোট ৭ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর